
হামিদুল হক মার্সাল নাইক্ষ্যংছড়ি বান্দরবানঃ
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামী আমীরের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, মোট ভোটেরর সংখ্যা ২৭- ভোট কাস্ট হয়েছে ২৪
১৯ শে নভেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় সময় উপজেলা জামায়াতে ইসলামী হল মিলায়তনে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি, সাবেক সংগ্রামী ছাত্র নেতা তরুণেদর আইডল ও নাইক্ষ্যংছড়ির আগামী দিনের কান্ডারী মোহাম্মদ আবু নাসের এর চঞ্চালনায় প্রধান অতিথি বান্দরবান জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, বিশেষ অতিথি বান্দরবান শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব অধ্যাপক ফারুক আহমদ, বান্দরবান জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জনাব রফিক আহমেদ উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীসহ উপস্থিত ছিলেন। প্রতিবেদককে জানান উপজেলা জামায়াতে ইসলামী অফিস ও সাহিত্য সম্পাদক, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামী মিডিয়া সেলের সভাপতি,সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য,দৈনিক সংগ্রামের প্রতিনিধি মাহমুদুল হক বাহাদুর, বান্দরবান জেলা জামায়াতের পক্ষে থেকে এখনো ভোটের রেজাল্ট সম্পর্কে জানানো হয়নি।