1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

নওগাঁয় যুবদলের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনা মুল্যে ঔষধ বিতরন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৯৩ বার পঠিত

“কাজী স্বাধীন ”
স্টাফ রিপোটার :-

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে শহরের নওজোয়ান মাঠে জেলা যুবদল উদ্যেগে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, চক্ষু, মেডিসিন, নাক-কান গলা, গাইনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়। এসময় ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন অসহায় দরিদ্র মানুষরা। এসময় জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হাদয়ার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম-আহ্বায়ক রওশানুল ইসলাম, দেওয়ান মুস্তাকিম আহমেদ ও রুবেল হোসেনসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হাদয়ার টিপু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যেখানে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। আগামীতেও এমন কাজের ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park