1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

ধামরাইয়ে পুলিশ কর্মকর্তার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৩১০ বার পঠিত

খালেদ বীন আঃ আজিজ (ধামরাই,ঢাকা)।
ঢাকার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের ২০০ শত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ পুলিশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার ধামরাইয়ের কৃতি সন্তান শহিদুল ইসলামের উদ্যোগে সামাজিক সংগঠন জিআরটি (গ্লোবাল রিলিফ ট্রাস্ট) বাংলাদেশের সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজের মাঠে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, জিআরটি এর অডিট অফিসার মাসুম বিল্লাহ, আলোকিত যাদবপুর সংগঠনের কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতি প্যাকেটে ছিলো চাল, ডাল, তেল, লবণ, চিনি, লাচ্ছা সেমাই, গুড়া দুধ, হলুদ-মরিচের গুড়া, মসলা এবং একটি করে জ্যান্ত মুরগী।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি।
উল্লেখ্য, এই পুলিশ কর্মকর্তা করোনা মহামারীর শুরু থেকেই ধামরাই সহ বিভিন্ন এলাকায় অসহায়-দুস্থ মানুষের কল্যাণে অকাতরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park