1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

দুপচাঁচিয়া বাইক চালকদের নিয়ন্ত্রণ করতে ভ্রাম্যমান আদালত

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৩২ বার পঠিত

আরিফুল ইসলাম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় বাইক চালকদের নিয়ন্ত্রণ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

তালোড়া টু দুপচাঁচিয়া রোডসহ উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চলে। কিশোরগ্যাং ও বেপরোয়া বাইক চালকদের সড়ক দুর্ঘটনা রোধে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি। এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দুপচাঁচিয়া থানা পুলিশ ও গ্রাম পুলিশ। দিনব্যাপী এ অভিযানে বাইক চালকদের ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির কাগজপত্র না থাকায় ৬ জনের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের পেশকার জিল্লুর রহমান সাথে ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি বলেন, ঈদ ও ঈদ পরবর্তী সময়ে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park