1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

দীঘিনালায় সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীর

  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩০৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

দেশের চলমান পরিস্থিতিতে এখনো স্বাভাবিক কার্যক্রম ও কর্মস্থলে ফেরেনি পুলিশ। বিগত কয়েক দিনের ন্যায় শনিবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাপ্তাহিক হাটের দিনেও বাজারে যানজট নিরসন, মানুষের চলাফেরা সহজ করতে ও ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, পুলিশ ও অনান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগ নিরসনে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গ্রুপ, রেডক্রিসেন্ট, রোভার স্কাউটস, আনসার ভিডিপি সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীরা।

শিক্ষার্থী প্রতিনিধি মো. ইব্রাহিম, মো. আলমগীর, মো. কবির সহ অনান্য সেচ্ছাসেবীরা জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে হাটের দিনে বহু মানুষের ভীড়ে সড়কে যানযট সৃষ্টি হয়ে বিশৃঙ্খলা তৈরী হয়। তাই সড়ক ও মানুষের চলাফেরায় বিঘ্নতা এড়াতে আমরা মাঠে কাজ করছি। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সেচ্ছাসেবীদের এমন কার্যক্রমে সড়কে অনায়াসে মানুষের চলাফেরা সহজ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park