1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

তালতলীতে উপজেলা বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২১৬ বার পঠিত

সোহেল রিয়ান,
তালতলী বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১২আগষ্ট)বিকাল সাড়ে ৫ টায় তালতলী প্রেসক্লাবের সামনে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে মিছিল শুরু হয়।মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা মার্কেট এর সামনে গিয়ে শেষ হয়। এরপর একই স্থানে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক মো.শহিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রবীণ বিএনপি নেতা জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ খান, বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আনিসুর রহমান শানু।শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন,মৎস্যজীবী দলের আহবায়ক বাচ্চু মোল্লা,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ছাত্রনেতা হাওলাদার আদনান জুয়েল,আরিফ রাজা,ও মিজানুর রহমান প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, বিগত ১৬ বছর স্বৈরাচার খুনি হাসিনা খুন লুটের রাজত্ব কায়েম করেছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট
স্বৈরাচার সরকারের পতন এবং খুনি হাসিনা দেশ থেকে পলায়ন করে ভারতে আশ্রয় নেয়, ভারত থেকে বিভিন্ন রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইলে তাকে প্রত্যাখ্যান করে। তিনি আরো বলেন, আমাদের শান্তিপ্রিয় তালতলীর মানুষ এ উপজেলায় শান্তিতে রয়েছে, আমাদের নিজ নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করতে হবে। কোনোভাবেই সংখ্যালঘু সমপ্রদায়ের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেই লক্ষ্যে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো হাইব্রিড এবং অতিউৎসাহী দলে প্রবেশ করে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে।
এ উপজেলায় বিএনপির নাম ভাঙিয়ে কোন সহিংসতা-ভাঙচুর- অগ্নি সংযোগ চাঁদাবাজির কেউ ঘটালে
তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park