1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ঢাকাস্থ শরীয়তপুর সমিতির নতুন কমিটি গঠনের উদ্যোগ ও স্মরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মু আ হা ইবনে জালাল

১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার ঢাকাস্থ শরীয়তপুর সমিতির কার্যালয়ে সমিতির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ সভাপতি ও প্রধান বন সংরক্ষক জনাব মোঃ ইউনুস আলী। সাধারণ সম্পাদক জনাব আবুল বাশার রানা, অধ্যক্ষ ওয়াজেদ কামাল, আবুল বাশার মালসহ সমিতির কয়েকজন সন্মানিত সদস্য সভায় বক্তব্য রাখেন।

সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। আমাকে এবং আরও দুজন সম্মানিত সদস্যকে নিয়ে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করব—এটাই আমাদের প্রত্যাশা।

সভায় শরীয়তপুর সমিতির অর্থ সম্পাদক মরহুম মাহবুবুল ইসলামসহ সম্প্রতি মৃত্যুবরণকারী কয়েকজন সদস্যকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। তাঁরা সমিতির বিভিন্ন কর্মকাণ্ডে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

শরীয়তপুরের মানুষের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে শরীয়তপুর সমিতি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে এই সংগঠন আরও গতিশীল হবে, সদস্যদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং ঢাকায় বসবাসরত শরীয়তপুরবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে—এটাই আমাদের প্রত্যাশা।

নতুন কমিটি গঠনের এই উদ্যোগ সফল হোক। শরীয়তপুর সমিতি হয়ে উঠুক আমাদের সবার মিলন, সহযোগিতা ও কল্যাণের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।

মহান আল্লাহ মরহুম মাহবুবুল ইসলামসহ সকল প্রয়াত সদস্যকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park