1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি, এক ব্যক্তির লাশ ভারতে

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১১৭ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ফকিরগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় সেনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গভীর রাতে ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২-এর ৭ এস পিলার এলাকায় গুলি করে বিএসএফ। তাতে একজন নিহত হন। বিএসএফ তাঁর লাশ ভারতে নিয়ে গেছে। মারা যাওয়া ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বিজিবির ফকিরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া বলেন, তাঁরা ঘটনাটি শুনেছেন, কিন্তু এখনো নিশ্চিত হতে পারেননি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। তবে বর্তমানে বিএসএফ চয়েন ক্যাম্পে একটি লাশ রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম আজকের পত্রিকাকে বলেন, বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি। তবে গুলিতে একজন মারা যাওয়ার কথা তিনিও শুনেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park