1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের আঘা তে আঘাতে জখম ইউপি চেয়ারম্যান বিশেষ প্রতিনিধি:

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রইছ উদ্দিন সাজু (৫৫) দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

গতকাল রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার কালিতলা একটিকিয়া এলাকায় ইউপি চেয়ারম্যান রইছ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। ২০২১ সালে ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ইউপি চেয়ারম্যানের ওপর হামলা হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান। তিনি বলেন, এখনো হামলার ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
রইছ উদ্দিনের মেয়ে রিফাত আরা সম্পা জানান, গতকাল রাতে পরিষদের কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে রইছ উদ্দিন শহরের শান্তিনগরের বাড়িতে ফিরছিলেন। পথে দুটি মোটরসাইকেলে করে চার-পাঁচ জন দুর্বৃত্ত পেছন দিক থেকে হামলা করলে রইছ উদ্দিন সড়কে পড়ে যান। এরপর তাঁরা অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. রকিবুল আলম বলেন, রাত সাড়ে ১০টার দিকে ইউপি চেয়ারম্যানকে হাসপাতালে নিয়ে এলে তাঁকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। এ সময় তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park