1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াতে ইসলামীর কর্মি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

মোঃ সিরাজুল ইসলাম
কাঠালিয়া প্রতিনিধিঃ-

উপজেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী কাঠালিয়া উপজেলা শাখা এর আয়োজন করেন।

আজ ২৮ সেপ্টেম্বর শনিবার কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ১০টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জামায়াতে ইসলামীর কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ও ওয়ার্ডের ৪ শতাধীক কর্মি অংশ গ্রহণ করেন।

দিন ব্যাপী এ প্রশিক্ষনে ইসলামী আন্দোলনের কর্মিদের ত্যাগ, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়।

কর্মশালায় আলোচনায় অংশনেন এ্যাডভোকেট হাফিজুর রহমান কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর ঝালকাঠি, এ্যাডভোকেট বি এম আমিনুল ইসলাম নায়েবে আমীর, অধ্যক্ষ ফরিদুল হক সেক্রেটারি, মাওলানা মোস্তফা কামাল অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর ভোলা।

জামায়াতে ইসলামী কাঠালিয়া উপজেলা আমীর মাষ্টার মজিবুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সভা সঞ্চলনা করেন জামায়াতে ইসলামী কাঠালিয়া উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সাইদুর রহমান। প্রশিক্ষণে ৫ আগষ্ট শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করে দেশ ও উম্মার শান্তির জন্য দোয়া মোনাজাত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park