1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইর হাতে ভাই খুন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

এইচ এম মনিরুজ্জান লিডার(বরিশাল প্রতিনিধি)

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইর হাতে ভাই খুন হয়েছে বলে এমন অভিযোগ করেন, মৃত দিনমজুর আলমঙ্গীর সরদার ৪৭ এর স্ত্রী শেফালী বেগম ৩৫।

ঘটনাটি ঘটেছে ১৪ জুন শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা গ্রামে।

মৃত আলমঙ্গীর সরদারের স্ত্রী সেফালি বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন ধরে, আমর আপন দেবর মুদি ব্যাবসায়ি শাহাজালাল সরদার শাহা ৩৮ আমার স্বামীর বসত ভিটার জমি নিয়ে প্রায় ই বাকবিতন্ডা করে জোর পূর্বক বসত ভিটা দখলের পায়তারা সহ আমার স্বামীকে একাধিক বার খুন করার হমকি দিয়ে আসছিলেন দেবর শাহা ও তার স্ত্রী ঝুমুর বেগম।

অপরদিকে নানান লোকের ধারনা মতে সদ্য সমাপ্ত গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচন এ জয় পরাজযের জের ধরে কোন প্রাথীর পক্ষে সমার্থন করা নিয়ে এই হত্যা কান্ডের ঘটনা ঘটতে পারে কিনা ? এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের আলমঙ্গীরের স্ত্রী শেফালী বেগম বলেন, আমার স্বামী রাস্তায় নেমে কাউর নির্বাচন করে নাই। এমনকি তার কোন পছন্দের প্রার্থীও ছিলনা তার নিজ ইচ্ছায় পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তাই নির্বাচনকে ঘীরে আমার স্বামীর এমন কোন শক্রু ছিল না বলে জানিয়েছেন স্ত্রী সেফালী বেগম।

স্বামী আলমঙ্গীর সরদারকে হত্যার দায় হিসাবে এক মাত্র তার দেবর শাহাজালাল শাহা ও তার স্ত্রী ঝুমুরকে দায়ী করছেন স্ত্রী শেফালী বেগম । এ ছারা আরো বলেন দেবর শাহাকে আইনের আওতায় আনা হলে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করা সহজ হবে বলে বিশ্বাস করেন তিনি। তিনি আরো বলেন বসত ভিটাই হত্যার এক মাত্রই কারন।

তার ই ধারাবাহিকতায় গতকাল ১৩ জুন বিকেলে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আমার স্বামীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন আমার দেবর শাহা ও তার স্ত্রী ঝুমুর।

আমার স্বামীকে হত্যা না করে ঘরে ফিরবেনা বলে এমন হুমকি দিয়ে ঘর থেকে বেড়িয়ে যান চন্দ্রহার বাজারের মুদি ব্যাবসায়ি আমার দেবর শাহাজালাল শাহা।

সেই পুর্ব পরিকল্পনার অংশ হিসাবে গতকাল রাত থেকেই আমার স্বামী ঘরে না ফেরায় বিভিন্ন জায়গায় খোজাখুজি করে কোথাও তার সন্ধ্যান করতে না পেরে অসহায় হয়ে পরি।

১৪ জুন শুক্রবার সকালে একই গ্রামের আতাহার সরদারের পুত্র গাছ ব্যাবসায়ী বাচ্চু সরদার তার পুকরে মুখমণ্ডল ধুতে গিয়ে লাশ দেখতে পেয়ে, ভয়ে ডাক- চিৎকার দেন। এতে লোকজনের উপস্থিতি হলে স্হানীয়রা আলমগীরকে চিনে ফেলেন। এবং তৎখনাত উপস্থিতি লোকজন গৌরনদী থানা পুলিশ ও ডুবুরীদের খবর দিলে তারা ঘটনা স্হানে উপস্থিত হয়ে আলমগীরের লাশ পুকুর থেকে উত্তোলন করেন। ও সুরতহাল কাজ শেষে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আলমগীরের লাশ ময়না তদন্তর জন্য প্রেরন করেন গৌরনদী থানা পুলিশ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park