1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে গেলেন উপদেষ্টা ফারুক ই আজম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১১৮ বার পঠিত

চট্টগ্রাম স্টাফ রিপোর্টার মোঃ জিহান

আজ ১৯ আগস্ট ২০২৪ খ্রি. বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক মহোদয় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে আগমন করেন। এই সময় তিনি দায়িত্ব পালনরত অবস্থায় সাম্প্রতিক সময়ে আহত পুলিশ সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আহত পুলিশ সদস্যগণ দ্রুত সুস্থ হয়ে জনগণের সেবায় মনোনিবেশ করবেন। তিনি আহত পুলিশ সদস্যদের প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের কথা জানান।

এই সময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (অপারেশন্স) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা ও চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার মোঃ জিহান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park