1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

চান্দিনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩৩৪ বার পঠিত

ওসমান গনি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:-

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে দিন ব্যাপী ওই ক্যাম্পে চার শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেছে। এসময় রোগীদের বিনামূল্যে ঔষধ এবং রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।

চান্দিনা উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা মাদরাসা সংলগ্ন মাঠে ওই মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির আহবায়ক আতিকুল আলম শাওন।

এতে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল ১০ টা থেকে দিন ব্যাপী রোগী দেখেন। চিকিৎসকরা হলেন- ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. মো. নাদিল বিন আলম, ডা. কাজী নিশাত তাসমিন, ডা. মো. শাহাদাত হোসেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে চান্দিনা উপজেলা যুবদল আহবায়ক মাওলানা আবুল খায়ের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী আরশাদ, কুমিল্লা উত্তর জেলা যুবদল দফতর সম্পাদক কে এম জামাল, উপজেলা যুবদল সদস্য সচিব শাহজাহান মুন্সি, উপজেলা যুবদল যুগ্ম-আহবায়ক ইসমাইল, মেহেদী মাসুদ, আবু হানিফ, উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম-আহবায়ক এরশাদুল হক, বাতাঘাসী ইউনিয়ন যুবদল সভাপতি মিজান, কেরনখাল ইউনিয়ন যুবদল  সাধারণ সম্পাদক ডা.আবদুল কাদের, বাড়েরা ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ার হোসেন ইমন, মাধাইয়া ইউনিয়ন যুবদল সিনিয়র সহ-সভাপতি খলিল, বরকইট ইউনিয়ন সভাপতি সেলিম রেজা, মহিচাইল ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আনিছুর রহমান টিপু, শুহিলপুর ইউনিয়ন যুবদল সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন, উপজেলা কৃষকদল আহবায়ক মো. মফিজুল ইসলাম , সাধারন সম্পাদক ডা.জসিম, মাধাইয়া ইউনিয়ন শ্রমিকদল সভাপতি খোকন, পৌর ছাত্রদল আহবায়ক মাহবুবুল আলম দোলন, উপজেলা মহিলা সভানেত্রী জেসমিন আক্তার প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park