1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে এক শ্রমিকের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

পলাশ (নরসিংদী) সংবাদদাতা:

নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে মুনসুর আলী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৩ নভেম্বর) সকালে ঘোড়াশাল রেল স্টেশনের পাশে পুরাতন রেল ব্রিজে কাজ করার সময় তার মৃত্যু হয়। নিহত মুনসুর আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার সোনাকুলি গ্রামের তান্দাইল আলীর ছেলে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মুনসুর আলীসহ আরো ৭ থেকে ৮ জন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ স্ট্রেশনের পুরাতন রেল ব্রিজে সংস্কারের কাজ করছিলেন। পরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধুর প্রভাতী একটি ট্রেন ওই ব্রিজ পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে মুনসুর আলীর মৃত্যু হয়। এসময় জীবন বাচাতে ব্রিজ থেকে লাফ দিয়ে আহত হয় আরো দুই শ্রমিক। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শহিদুল্লাহ হিরো জানান, অ-সাবধানতা বশত কাজ করার কারণে এই দুর্ঘটনা ঘটে। পরিবাদের দাবির পেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে নিহতের ¯^জনদের কাছে হস্তান্তর করা হয়েছ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park