1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

ঘুষের রাজত্বে কিচক ভূমি অফিস: পিয়ন মোস্তার দৌরাত্ম্যে নাজেহাল জনগণ”

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫৫৫ বার পঠিত

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ মোঃ ইউসুফ মিয়া

শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন ভূমি অফিসটি যেন এখন ঘুষ বাণিজ্যের এক অনলাইন-অফলাইন কেন্দ্র। এখানে সরকারি সেবা পেতে গেলে সাধারণ মানুষকে ঘুষের টাকা না দিলে দিনের পর দিন ঘুরতে হচ্ছে। অভিযোগের কেন্দ্রে আছেন ভূমি অফিসের পিয়ন মোস্তাফিজার রহমান, যিনি স্থানীয়ভাবে ‘পিয়ন মোস্তা’ নামেই পরিচিত।

পিয়নের হাতে অফিস ‘জিম্মি’ খাজনা দাখিল, নামজারি কিংবা পর্চা উত্তোলন— প্রতিটি কাজেই পিয়ন মোস্তা নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করছেন। টাকা না দিলে কাগজপত্র ফেলেও দিচ্ছেন বলে জানিয়েছেন কিচক বেলাই গ্রামের তাহমিনা। তিনি বলেন, “অনলাইনে খাজনা দেওয়ার পর অফিসে গেলে মোস্তা আমার কাগজ নিচে ফেলে দেয়। পরে টাকা দিলে আবার তুলে কাজ করে।”

শোলাগাড়ী গ্রামের কৃষক লুৎফর রহমান জানান, নামজারির জন্য ১৬ হাজার টাকা নিয়েও মাসের পর মাস তার কোনো কাজ হয়নি। টাকা ফেরত চাইলে নানা তালবাহানা শুরু করে। স্থানীয়দের চাপের মুখে শেষ পর্যন্ত ৭ হাজার টাকা ফেরত দেওয়া হয়।

দালাল-মোস্তার জুটি: দুর্নীতির সিন্ডিকেট
স্থানীয় এক পল্লী চিকিৎসক অভিযোগ করেন, নামজারি ও দলিল তোলার জন্য পিয়ন মোস্তা এবং দালাল হান্নান তার কাছে ৩৬ হাজার টাকা নিয়েছেন। “কাজ শেষ হওয়ার আগেই টাকা, পরে কাজের অজুহাত,” বলেন তিনি।

অফিসের ভেতরের নীরবতা: রহস্যময় ভূমিকা
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, অফিসের অন্যান্য কর্মচারীরাও সব জানেন, কিন্তু কেউ মুখ খুলছেন না। অনেকে মনে করেন, হয়তো ব্যক্তিগত স্বার্থ কিংবা নিরাপত্তার কারণে তারা নীরব।

অভিযোগ অস্বীকার ও প্রশাসনের আশ্বাস
অভিযুক্ত মোস্তাফিজার রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। কিচক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, “ভূমি অফিসে দুর্নীতির কোনো স্থান থাকতে পারে না। তদন্ত হলে ব্যবস্থা নিতে হবে।”

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, “বিষয়টি আমিও শুনেছি। তদন্ত করে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোনো সরকারি অফিসে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।”

জনসেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত একটি অফিস এখন পিয়নের নিয়ন্ত্রণে। ঘুষ ও হয়রানিতে অতিষ্ঠ সাধারণ মানুষ প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park