1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

খুলনা-বেনাপোল-কলিকাতা রেলপথ ২ দিন বন্ধ থাকবে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১২৪ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহকঃঈদুল আজহায় খুলনা-বেনাপোল-কলকাতা রেলপথে দুদিন বন্ধ থাকবে ‘বন্ধন-এক্সপ্রেস’। রোববার (১৬ জুন) ও বৃহস্পতিবার (২০ জুন) এ রুটে ট্রেনটি বন্ধ থাকবে। এ ট্রেনটি সপ্তাহের ওই দুদিন ভারত-বাংলাদেশের মধ্যে চলাচল করে।

রেলওয়ে সূত্র জানায়, রেললাইন ও কর্মীদের ওপর চাপ কমানো ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর এ সময় ট্রেন চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে গত ১৩ মে ভারতীয় রেল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে জানায়। ভারতীয় কর্তৃপক্ষ তাতে সম্মতি জানিয়ে ফিরতি চিঠি পাঠায়।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচল করা ‘বন্ধন এক্সপ্রেস’ দুদিন বন্ধ থাকবে। ভারতীয় রেল কর্তৃপক্ষ ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, আগামী ১৬ ও ২০ জুন ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি চিঠি আমার দপ্তরে এসেছে। তবে সড়কপথে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্ট ধারীযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। এমনকি ঈদের দিনও চালু থাকবে পাসপোর্ট যাত্রীদের চলাচল।

মোঃএনামুলহক,বেনাপোল প্রতিনিধি

তাং১৪/০৬/২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park