1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৩০ বার পঠিত

শুভ্র মজুমদার
কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি:

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা যুবদল আয়োজন করেছে এক অনন্য ফ্রি মেডিকেল ক্যাম্প।

২৭ অক্টোবর (শনিবার) সকাল ১১ টায় কালিহাতী বাসস্ট্যান্ডে এই ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল।

উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে আটজন অভিজ্ঞ চিকিৎসক বিনামূল্যে সেবা প্রদান করেন। সারাদিনব্যাপী এই ক্যাম্পে স্থানীয় মানুষজন স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পায়। এতে সাধারণ মানুষ তাদের প্রাথমিক স্বাস্থ্য সমস্যার বিষয়ে পরামর্শ পেয়ে উপকৃত হয় এবং স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বাড়ে।

ক্যাম্পের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান গিয়াস, পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসাইন জিন্নাহ, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্র দলের সভাপতি মো; মৃদূল হাসানসহ উপজেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত ক্যাম্পের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পায়, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park