
-নুর আলাম বিপ্লব –
নোয়াখালী কবিরহাটে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে জাল ডলার জাল টাকা সহএকজন সাবেক ইউপি সদস্য কে আটক করেছে। এ সময় ১৩ ব্যান্ডেল জাল ডলার এবং ১০০০টাকার ২৫০ টি জাল টাকা উদ্ধার করে পুলিশ ও সেনা বাহিনী,গ্রেফতার ইউপি সদস্য কবির উদ্দিন (৩১)সদর উপজেলার ৭ নং ধর্মপুর ইউনিয়নের ৪নংওয়ার্ডের বাটিরটেক গ্রামের কবির মেম্বার বাড়ির মৃত গোলাম মোস্তফার ছেলে। মঙ্গলবার( ২৪) ডিসেম্বর দুপুরে আসামি কে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোফার্দ করা হয়। সোমবার দিবাগত রাত দুটোর দিকে ধানসিড়ি ইউনিয়নে আতিকুলার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সন্ধ্যায় কবিরহাট থানার প্রেস ব্রিফিংসুত্রে জানা যায়, মামলার বাদী ফেনী জেলার ইসমাইল হোসেন রুবেল (৩৫) সাথে ধানশিড়ি ইউনিয়নের আতিক উল্যার সাথে দীর্ঘ ৬বছর যাবত পরিচয় হয়,অভিযুক্ত আতিকুল্লাহ রুবেলের বাবাকে গুপ্তধন পেয়েছে বলে জানান যাহা বিক্রি করে ইএস কোটি কোটি ডলার পেয়েছে, ডলারের লোভ দেখিয়ে চার বছরে রুবেলের বাবার থেকে আতিকুল্লাহ ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়, রুবেলের বাবা একাধিকবার তারা টাকা ফেরৎ পাওয়ার জন্য আতিকের বাড়িতে যায়, সেখানে গিয়ে আসামি কবির উদ্দিনের প্রায় দেখা পেত।টাকা না দেওয়ায় আতিকুল্যার কার্যকলাপ সন্দেহ হওয়ায়,রুবেল ও রুবেলের বাবা নোয়াখালী সদর উপজেলায় অবস্থানরত আর্মি ক্যাম্পে গিয়ে আতিকের বিরুদ্ধে অভিযোগ করেন, ২৩শে ডিসেম্বর আতিকুল্লাহ রুবেলকে তার পাওনা টাকা নেওয়ার জন্য আসতে বলে, তার কথার ভিত্তিতে রুবেলের ও রুবেলের বাবা রাত ন’য় ঘটিকায় তার বাড়িতে আসে। তারা তার বাড়িতে অবস্থান করে নোয়াখালী সেনা ক্যাম্পে খবর দেয়।রাত ১২ টায় কবিরহাট থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে আতিকের বাড়ি গিয়ে ফেলে, পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে টের পেয়ে আতিক পালিয়ে যায়, স্হানীয় ইউপি সদস্য ইলিয়াসও প্রতিবেশীদের উপস্থিতে, পুলিশ ও সেনাবাহিনী আতিকের ঘর তল্লাশি করে, ১৩ ব্যান্ডেল জাল ডলার ও১ হাজার টাকার ২৫০ টি জাল নোট উদ্ধার করে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন মিয়া বলেন,বাদীর অভিযোগের আলোকে কবিরহাট থানা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে ধানশিঁড়ি ইউনিয়নে আতিকের বাড়ি থেকে জাল টাকা ও জাল ডলার উদ্ধার করা হয়, এ সময় পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামী আতিক পালিয়ে যায়, পলাতক আতিকুল্লাহ অপরাধমূলক কর্মকাণ্ডে এবং তাকে পলায়নে সহায়তা করার অপরাধে সাবেক ইউপি সদস্য কবির উদ্দিন কে গ্রেফতার করে পরবর্তী মামলার আলোকে আদালতে প্রেরন করা হয়,