
নোয়াখালী কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নে মিয়ারহাট হামিদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী প্রীতি আক্তার কিশোরগ্যাংকের ভয়ে মাদ্রাসা যাওয়া বন্ধ করার অভিযোগ উঠেছে, ছাএীর বাবা নুরুজ্জামান (৪৫) বাদী হয়ে ৪/১০/ ২০২৬ রবিবার কবিরহাট থানায় অভিযোগ দাখিল করেন, বিবাদী ১, মোহাম্মদ রাকিব( ১৮) পিতা সাহাব উদ্দিন সাং লালপুর, ৮ নং ওয়ার্ড অশ্বর্দিয়া ইউনিয়ন থানা সুধারাম জেলা নোয়াখালী, ২ আলমগীর হোসেন (৪০) পিতা মৃত মাহাদ উল্যা ছবির পাইক ২ নং ওয়ার্ড সুন্দরপুরইউনিয়ন থানা কবিরহাট জেলা নোয়াখালী, নুরুজ্জামান অভিযোগ করেন বিবাদী মোহাম্মদ রাকিব দীর্ঘদিন আমার মেয়েকে উত্তপ্ত করে মাদ্রাসায় আসা যাওয়ার পথে, আমার মেয়ে
এই ব্যাপার আমাকে জানালে আমি রাকিব তার সাঙ্গফাঙ্গদের সামাজিকভাবে শাসন করি, এতে রাকিব ক্ষিপ্ত হয়ে, আমার মেয়েকে উত্তপ্ত করা বাড়িয়ে দে য়,আমার মেয়ে ভয়ে মাদ্রাসা যাওয়া বন্ধ করেদিয়েছে।, রাকিব বিভিন্ন ছেলেদেরকে নিয়ে আমার মেয়েকে ভয় ভীতি দেখায়, আমি বর্তমানে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, গতকাল রাতে আমার বাড়ির খড়ে আগুন দিয়ে ৪০ হাজার টাকার খড় ছাই হয়ে যায়, তাই মেয়ের নিরাপত্তা নিয়ে থানায় অভিযোগ দিয়েছি, এই ব্যাপারে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুমেল বড়ুয়া বলেন আজ থানায় এই ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।।