1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কফিল স্যারকে সভাপতি, নূরে আলম রুবেল স্যারকে সাধারণ সম্পাদক করে গাজীপুর ইউনিয়ন প্রাইভেট স্কুল এসোসিয়েশনে নতুন কমিটি গঠন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

শামসুদ্দোহা
শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ-

গাজীপুরের শ্রীপুরে, গাজীপুর ইউনিয়নের প্রাইভেট স্কুলের পরিচালক, প্রধান শিক্ষকদের মধ্যে একটি মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শামহা ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে গতকাল বিকাল ৫ টায় শ্রীপুরের দক্ষিন ধনুয়ায় অবস্থিত নয়নপুর আইডিয়াল পাবলিক স্কুল প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় প্রাইভেট স্কুলগুলোর বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনার পাশাপাশি “গাজীপুর ইউনিয়ন প্রাইভেট স্কুল এসোসিয়েশন” নামক একটি সংগঠন গঠন করা হয়। সেই সাথে গঠনকালিন সময়ে গঠিত হয় নতুন কমিটি। কমিটিতে নয়নপুর আইডিয়াল পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ কফিল উদ্দিন খান বি.এসসি. কে সভাপতি এবং শৈলাট ইমপেরিয়াল স্কুলের প্রধান শিক্ষক নূরে আলম রুবেলকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় সাংগঠনিক সম্পাদক হিসেবে মোসারফ হোসাইন ও আসাদুজ্জামান আসাদ এবং কোষাধ্যক্ষ হিসেবে নজরুল ইসলামকে নির্বাচিত করা হয়।
সভাটিতে আরো উপস্থিত ছিলেন আবুল হাসেম মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলমগীর হোসেন, গাজীপুর লার্নিং স্কুলের প্রধান শিক্ষক এফ এম কলিম, আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আনিছুর রহমান, কামাল নগর স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ফরিদপুর মডেল স্কুলের প্রধান শিক্ষক ফজলুল হক রতন, হুসন আরা আহমদ প্রাথমিক ও গালস হাইস্কুলের প্রধান শিক্ষক ফয়েজ উদ্দিন ফরাজী, গাজীপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জা্মান, আরিফ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সানশাইন মডেল স্কুলের সহঃ শিক্ষক শাহাদাত হোসেন, শুভ ক্যাডেট স্কুলের সহঃশিক্ষক আলী আসাদ স্বাধীন সহ গাজীপুর ইউনিয়নের অন্যান্য প্রাইভেট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষকগন।
অনুষ্ঠানটি সভাপতির সমাপনী বক্তব্যের পর সৌজন্য প্রিতিভোজের মাধ্যেমে শেষ হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park