1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

ইবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, শিক্ষকদের একাত্মতা প্রকাশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ২৯০ বার পঠিত

মো. আসাদ উল্লাহ, ইবি প্রতিনিধিঃ

দেশব্যাপী পুলিশের গুলিতে নিহত, আহত শিক্ষার্থীদের স্মরণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় আন্দোলনটিকে বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন ও বৈষম্য বিরোধী সচেতন শিক্ষক প্রতিনিধিরা সংহতি জানান।

শুক্রবার (০২ আগস্ট) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ডায়েনা চত্ত্বর, মৃত্যুঞ্জয়ী মুজিবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে সমবেত হয় শিক্ষার্থীরা। ঘন্টাখানেক চলে এ আন্দোলন।

এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, প্রধান সমন্বয়ক এস এম সুইট প্রমুখ। এছাড়া নিপীড়ন ও বৈষম্য বিরোধী সচেতন শিক্ষক সমাজের প্রতিচ্ছবি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন উপস্থিত ছিলেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের একাত্মতা ঘোষণা করার জন্য আমি এখানে এসেছি।আমি আমার চোখের সামনে মিরপুর-১০ এ যে হত্যাকাণ্ড দেখেছি, তার বিচার বাংলাদেশ অবশ্যই হওয়া উচিত। শনিবার নিপীড়ন বিরোধী শিক্ষকদের ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে শিক্ষকদের আন্দোলন হবে, সকলকে সেখানে উপস্থিত থাকার অনুরোধ করছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park