1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ইবিতে নতুন প্রেস প্রশাসক ও আইসিটি সেলের পরিচালক নিয়োগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন প্রেস প্রশাসক ও আইসিটি সেলের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এ দারিত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। বুধবার (২৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

নতুন প্রেস প্রশাসক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম ও আইসিটি সেলের পরিচালক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী নিয়োগ পেয়েছেন। এক বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত প্রেস প্রশাসক অধ্যাপক ড. মফিজুল ইসলাম বলেন, আমাকে এই পদে উপযুক্ত মনে করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নিয়োগের চিঠি হাতে পেয়েছি। স্বচ্ছ ও নিষ্ঠার সঙ্গে যেন কাজ করতে পারি এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park