
মোল্লা মনিরুজ্জামান মনির ,ইতালি প্রতিনিধি :
ইতালির ভেনিসে ইতালি আওয়ামিলীগ ভেনিস শাখার আয়োজনে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উদযাপন ও বাংলাদেশে ছাত্রলীগ কে নিষিদ্ধ করার প্রতিবাদে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার স্থানীয় একটি রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এর পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও সকল শহীদ এর স্বরনে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তাজুল ইসলাম,বিল্লাল হাসাইন,মোক্তার মোল্লা,দেলোয়ার হোসেন,কামাল লাকুরিয়া,কামাল উদ্দিন জুয়েল, সারোয়ার হোসেন,শহিদুল ইসলাম,আবুল কালাম, আরফান ছৈয়াল,মোস্তফা ছৈয়াল কালু,সজিব মুন্সী,মুরাদ ঢালী,ফয়সাল আহমেদসহ আর ও অনেকে।পরে স্থানীয় মসজিদের উপস্থিতিতে জাতীয় ৪ নেতাসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।