1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হলেন বাউফলের হাসীব আলম তালুকদার

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৫৯৫ বার পঠিত

প্রতিনিধি: বাউফল (পটুয়াখালী)
বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন বাউফল উপজেলার সন্তান,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাসীব আলম তালুকদার। তিনি স্বাধীনতা পদকপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামসুল আলম,বীর উত্তম এর জ্যেষ্ঠ পুত্র এবং এভিআর বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান।
সোমবার (৩০ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এই উপ-কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি এই উপ- কমিটির সদস্য সচিব।
হাসীব আলম তালুকদারের এ অর্জনে বাউফলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।
হাসীব আলম তালুকদার বলেন, ” আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি যিনি আমাকে কেন্দ্রীয় উপ- কমিটিতে স্থান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আগামীর স্মার্ট বাংলাদেশের গর্বিত অংশীদার হিসেবে স্মার্ট বাউফল বিনির্মাণ করাই আমার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। “

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park