1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

“আমতলীতে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত”

  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫৫ বার পঠিত

ফখরুদ্দিন তহসিন
আমতলী উপজেলা প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষে বরগুনার আমতলীতে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সাবেক উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ দেওয়ান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুস ছোবাহান খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শানু কমান্ডার, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোঃ সাইফুর রহমান সুমন, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক তোফাজ্জেল হোসেন (তপু),উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কালাম আজাদ, প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মাহবুবুর রহমান, সাবেক পৌর যুবলীগ সভাপতি এ্যাডভোকেট আরিফুল হাসান (আরিফ), সাবেক পৌর যুবলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম তিঠু, সাবেক পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মামুন, ছাত্রলীগ সভাপতি মতিন খান প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে আমতলী উপজেলা থেকে বিগত নির্বাচনের চেয়েও বেশি ভোট প্রদানের মাধ্যমে বরগুনা-১ আসনে নৌকা মার্কার প্রার্থীকে জয়যুক্ত করার এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park