1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

অতিরিক্ত ফি আদায়, শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার প্রতিবাদে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ক্লাস বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে । এ সময় তাদের সাথে যোগ দেন তাদের অভিভাবকরাও । কয়েকশত শিক্ষার্থীদের এ কর্মসূচির খবর পেয়ে পরে স্কুল ও কলেজের গভর্নিং বডি জরুরি সভা করে তাদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি অনেকটা শান্ত হয় ।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজে বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন বিষয়কে উল্লেখ করে ফি আদায় করে আসছিল স্কুল কর্তৃপক্ষ । তন্মধ্যে ল‍্যাব ফি, ম‍্যাগাজিন ফি, কম্পিউটার ফি সহ আরও কয়েকটি ফি উল্লেখ থাকলে এ সকল কিছুর কোনটিই স্কুল কর্তৃপক্ষ থেকে পাওয়া যায় না বলে তারা অভিযোগ করেন । এছাড়াও কেন্টিনের খাবার , অস্বাস্থ্যকর নোংরা খাবার পানি, প্রায় ধ্বসে পরা ক্লাস রুমসহ নানা অসংগতির অভিযোগ তুলে অবিলম্বে এর সমাধানের দাবি করে আসছিল শিক্ষার্থী ও অভিভাবকরা । এরই ধারাবাহিকতায় কয়েকদিন ধরে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ‍্যমসহ বিভিন্ন সময় শিক্ষকদের কাছে প্রতিবাদ করে আসছিল । কিন্তু শিক্ষার্থীদের এ প্রতিবাদকে কর্নপাত না করে উল্টো শাস্তিমূলক ব‍্যবস্থার হুমকি দিলে বিক্ষুব্ধ হয়ে উঠেন শিক্ষার্থীরা । তারা আন্দোলনের ডাক দেয় ও আজ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন । তারা স্কুলের নানা অনিয়ম ও অতিরিক্ত ফি কে অযৌক্তিক বলে দাবি তুলে তা অবিলম্বে প্রত‍্যাহারের দাবি করেন ।
এতে অনেক অভিভাবকরাও তাদের সাথে একাত্নতা প্রকাশ করেন ।
খবর পেয়ে স্কুলটিতে জরুরি বৈঠকে বসে স্কুল গভর্নিং বডি । জাবি স্কুল ও কলেজের অধ‍্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ তালিম হোসেন অতিরিক্ত ফি আদায়ের কথা স্বীকার করে সমাধানের কথা বলে আশ্বস্ত করে বলেন, আমরা যে সকল অতিরিক্ত ফি ধরা আছে তা সমন্বয় করে সমাধান করবো ।
এ সকল বিষয়ে সমাধানের প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান গভর্নিং বডির সভাপতি অধ্যাপক সামছুল আলম ।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক এমনটাই প্রত‍্যাশা অভিভাবকসহ সকলের ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park