1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

অটোরিকশার ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৫৬ বার পঠিত

মু আ হা ইবনে জালাল
নড়িয়া উপজেলা প্রতিনিধি

১৯ আগস্ট ২০২৪ খ্রি রোজ সোমবার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বর কাঠি গ্রামের সড়কে বিকাল বেলা সোহেল রানা নামে একজন স্কুল শিক্ষক অটোরিকশার ধাক্কায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সোহেল রানা (আনুমানিক ৩৭) তার বন্ধু সহ ঈশ্বর কাঠির রাস্তা দিয়ে বিকাল বেলা হাটছিলেন। হঠাৎ একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি পাকা সড়কে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান। ফলে মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে।সাথে সাথে তাকে জাজিরা উপজেলা হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই তিনি ইন্তেকাল করেন।
জানা যায় তার বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি জাজিরা উপজেলাধীন কুন্ডের চর ইউনিয়নের কুন্ডেরচর কালু বেপারী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একজন শ্রদ্ধা ভাজন শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী,ছাত্র-ছাত্রী,এলাকাবাসী সহ সকলেই মর্মাহত।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park