
৩১ অক্টবার শনিবার ভোর ৪টা ১০ মিনিটে বরগুনার কলেজ রোডে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
মরহুমের নামাজে জানাজা বাদ জোহর বরগুনার আবুল হোসেন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে ।
তাঁর ইন্তেকালে বরগুনার ধর্মীয় ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ১ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক। অসংখ্য শিক্ষার্থী ও আলেমের শিক্ষক হিসেবে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।
তার মৃত্যুতে বরগুনা জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোঃ আবদুল মোতালেব, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা জেলা পরিষদ প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা, বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুল হক মাস্টার, সদস্য সচিব মোঃ হুমায়ুন হাসান শাহীন, বরগুনা আলীয়া মাদ্রাসার সহ- অধ্যাপক ও ওলামা দল নেতা মাওলানা মোঃ জসিম উদ্দিন, মাওলানা মোঃ শাহজালাল রুমি, মাওলানা মোঃ এবি ফারুক, মাওলানা মোঃ আলতাফ হোসেন, মাওলানা মোঃ আবু হানিফ সহ জেলা বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।