1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার কবিরহাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় নদীতে মাছ ধরার কাঁঠা দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০; রাজশাহী মেডিকেলে রেফার্ড ১ বরগুনার পাথরঘাটায় তাসলিমা মেমোরিয়াল একাডেমিতে ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব-এর শুভ উদ্বোধন। সাভারে মেডিকেল অফিসার ও ছাত্র হত্যা মামলার আসামীকে চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আধা ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল স্বাভাবিক নিকলীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সাতক্ষীরা ইসলামি হাসপাতালে নবজা-তকের মৃ-ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পোরশায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা-বাবাকে মারধরের অভিযোগে ছেলের এক বছরের কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা।

মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পঠিত

শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার কদিম ধল্যা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে মহাসড়কের পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এদিকে নিহত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে পুলিশ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park