1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় নদীতে মাছ ধরার কাঁঠা দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০; রাজশাহী মেডিকেলে রেফার্ড ১ বরগুনার পাথরঘাটায় তাসলিমা মেমোরিয়াল একাডেমিতে ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব-এর শুভ উদ্বোধন। সাভারে মেডিকেল অফিসার ও ছাত্র হত্যা মামলার আসামীকে চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আধা ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল স্বাভাবিক নিকলীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সাতক্ষীরা ইসলামি হাসপাতালে নবজা-তকের মৃ-ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পোরশায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা-বাবাকে মারধরের অভিযোগে ছেলের এক বছরের কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

সাভারে মেডিকেল অফিসার ও ছাত্র হত্যা মামলার আসামীকে চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

সাভার পৌরসভার মেডিকেল অফিসার কাজী আয়েশা সিদ্দিকা বন্যাকে চাকরিচ্যুত ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি সাভার উপজেলা শাখা ।
বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর ) দুপুরে সাভার উপজেলা পরিষদের চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
​মানববন্ধনে বক্তারা বলেন, কাজী আয়শা সিদ্দিকা বন্যা বাংলাদেশ যুব মহিলালীগ সাভার পৌর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলারও একজন আসামি ।
একজন হত্যা মামলার আসামি হয়েও তিনি কোন খুঁটির জোরে এখনো বহাল তবিয়তে সরকারি চাকরি করে যাচ্ছেন এমন প্রশ্ন তোলেন বক্তারা ।
​জাতীয় ছাত্রশক্তি সাভার উপজেলার আহবায়ক মেহেদী হাসান মুন্না মানববন্ধনে বলেন, “আয়শা সিদ্দিকা ফ্যাসিবাদের দোসর এবং তাঁর বিরুদ্ধে ছাত্র হত্যার সুনির্দিষ্ট মামলা রয়েছে । অথচ তিনি এখনো সরকারি চাকরিতে বহাল আছেন । তাদের মতো দোসররা বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে । তাই অনতিবিলম্বে তাকে চাকরি থেকে অপসারণ করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
​মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন অবিলম্বে অভিযুক্ত মেডিকেল অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ এবং দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান । অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন উপস্থিতি নেতাকর্মীরা ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park