1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় নদীতে মাছ ধরার কাঁঠা দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০; রাজশাহী মেডিকেলে রেফার্ড ১ বরগুনার পাথরঘাটায় তাসলিমা মেমোরিয়াল একাডেমিতে ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব-এর শুভ উদ্বোধন। সাভারে মেডিকেল অফিসার ও ছাত্র হত্যা মামলার আসামীকে চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আধা ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল স্বাভাবিক নিকলীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সাতক্ষীরা ইসলামি হাসপাতালে নবজা-তকের মৃ-ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পোরশায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা-বাবাকে মারধরের অভিযোগে ছেলের এক বছরের কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

বরগুনার পাথরঘাটায় তাসলিমা মেমোরিয়াল একাডেমিতে ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব-এর শুভ উদ্বোধন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।

জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে প্রদত্ত তিন বছর মেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পাথরঘাটা উপজেলাধীন তাসলিমা মেমোরিয়াল একাডেমিতে ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব-এর শুভ উদ্বোধন।

আজ ২৯ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে পাথরঘাটা উপজেলাধীন ‘তাসলিমা মেমোরিয়াল একাডেমি’তে শিক্ষার্থীদের বিতর্ক ও ভাষাচর্চার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ এবং বিজ্ঞান চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে সাইন্স ক্লাব এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা মিজ তাছলিমা আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার, পাথরঘাটা; ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাথরঘাটা থানা; সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমের সহকর্মীবৃন্দ।

এসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উপভোগ্য বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

বিতর্ক প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি আরও জানান শিক্ষার্থীদের চিন্তার স্বচ্ছতা, যুক্তির ক্ষমতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের নিয়মিত বিতর্ক ও ইংরেজি ভাষা চর্চা এবং বিজ্ঞান চর্চার মাধ্যমে জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park