1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় নদীতে মাছ ধরার কাঁঠা দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০; রাজশাহী মেডিকেলে রেফার্ড ১ বরগুনার পাথরঘাটায় তাসলিমা মেমোরিয়াল একাডেমিতে ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব-এর শুভ উদ্বোধন। সাভারে মেডিকেল অফিসার ও ছাত্র হত্যা মামলার আসামীকে চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আধা ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল স্বাভাবিক নিকলীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সাতক্ষীরা ইসলামি হাসপাতালে নবজা-তকের মৃ-ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পোরশায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা-বাবাকে মারধরের অভিযোগে ছেলের এক বছরের কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আধা ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল স্বাভাবিক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়া ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ মাত্র আধা ঘণ্টার মধ্যেই স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া স্টেশন এলাকা অতিক্রম করার সময় পেছনের একটি বগির চাকা রেললাইন থেকে সরে গিয়ে লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

মহেড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সোহেল রানা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে, স্টেশনের লাইনে কোনো সমস্যা ছিল না। দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম শুরু করে।

দ্রুত উদ্ধার তৎপরতার ফলে সকাল ১০টার দিকে অর্থাৎ দুর্ঘটনার প্রায় ৩০ মিনিটের মধ্যেই ক্ষতিগ্রস্ত লাইনটি সচল করা সম্ভব হয়।

বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park