1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুলকাটি প্রেসক্লাবের সদস্যের পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পোরশায় জামাতার লাঠির আঘাতে ১০ মাসের শিশুসহ আহত ৩, আটক ২ ভাই সাভারের আমিন বাজারে ল্যান্ডফিলের আটশত লিটার তেল পাচারকালে একজন আটক, ট্রাক জব্দ নিকলীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা ইসলামী রাষ্ট্রনির্মাণ: পৃথিবীর শ্রেষ্ঠ নেককাজ। সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি- তেলিয়াপাড়া চা বাগানে ভেকু কাজের ২ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা পাওনার অভিযোগ। কবিরহাটে খাল গিলে খাচ্ছে বহুতলভবন পোরশার এক কৃষকের জমি জবরদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ সাভারের আব্বাস হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু পোরশায় বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ- মোস্তাফিজুর রহমান

চুলকাটি প্রেসক্লাবের সদস্যের পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

মোঃ মজনু শেখ
বাগেরহাট সদর প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবের সদস্য মোঃ মুরাদ শেখের পিতা রাখালগাছি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও রাখালগাছি ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি শেখ মতিয়ার রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বাদ মাগরিব চুলকাটি প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মরহুম শেখ মতিয়ার রহমানের জীবনের বিভিন্ন দিক স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাঁদের এ অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন চুলকাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ফেরদাউস আলম। এ সময় তিনি মরহুমের জন্য বিশেষ দোয়া করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান।

দোয়া মাহফিলে উপস্থিত ব্যক্তিরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park