1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুলকাটি প্রেসক্লাবের সদস্যের পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পোরশায় জামাতার লাঠির আঘাতে ১০ মাসের শিশুসহ আহত ৩, আটক ২ ভাই সাভারের আমিন বাজারে ল্যান্ডফিলের আটশত লিটার তেল পাচারকালে একজন আটক, ট্রাক জব্দ নিকলীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা ইসলামী রাষ্ট্রনির্মাণ: পৃথিবীর শ্রেষ্ঠ নেককাজ। সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি- তেলিয়াপাড়া চা বাগানে ভেকু কাজের ২ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা পাওনার অভিযোগ। কবিরহাটে খাল গিলে খাচ্ছে বহুতলভবন পোরশার এক কৃষকের জমি জবরদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ সাভারের আব্বাস হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু পোরশায় বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ- মোস্তাফিজুর রহমান

পোরশায় জামাতার লাঠির আঘাতে ১০ মাসের শিশুসহ আহত ৩, আটক ২ ভাই

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশায় পারিবারিক বিরোধের জেরে জামাতার লাঠির আঘাতে ১০ মাস বয়সী এক কন্যাশিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুটির নানি ও পরিবারের আরেক সদস্য রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জামাতা ইয়াসিন আলী ও তাঁর ভাই মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পোরশা থানা পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—নিতপুর পূর্ব দিয়ারাপাড়া গ্রামের ইয়াসিন আলীর ১০ মাস বয়সী কন্যা ইয়াসমিন, শীতলী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত তামসু শেখের ছেলে মো. মোস্তফা (৬০) এবং মৃত কালু শেখের মেয়ে হামফুল নেছা।
আটক দুই ভাই হলেন ইয়াসিন আলী ও মোস্তাফিজুর রহমান। তাঁরা নিতপুর পূর্ব দিয়ারাপাড়া গ্রামের মৃত মোহাদ্দেসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন আলীর মাদকাসক্তির অভিযোগকে কেন্দ্র করে তাঁর স্ত্রী প্রায় এক বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঢাকায় কর্মরত ইয়াসিন দুই দিন আগে বাড়িতে ফেরেন। এরপর মেয়েকে দেখার কথা বলে তিনি ১০ মাস বয়সী কন্যাশিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান।
কয়েক ঘণ্টা পার হলেও শিশুটিকে ফিরিয়ে না দেওয়ায় তার নানি হামফুল নেছাসহ পরিবারের সদস্যরা শিশুটিকে আনতে ইয়াসিনের বাড়িতে যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠির আঘাতে শিশুটিসহ তিনজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।
এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় দুজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে পুলিশের তদন্তের ফলাফল গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park