1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালাম মাহমুদ টিভি উপস্থাপনায় ” প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি অ্যাওয়ার্ড” এ ভূষিত। বেনাপোলে মুরগির ভ্যান থেকে বিদেশি ম্যাগজিন ও গুলি উদ্ধার, আটক যুবক বরগুনার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসক সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ- চীফ হুইপ নুরুল ইসলাম মণি’র। হেদায়েত অমূল্য সম্পদ হেদায়েত প্রাপ্ত হওয়া, হেদায়েত নামক অমূল্য সম্পদ ধরে রাখা ও রক্ষা করা এবং আল্লাহর খাস গোলাম হওয়ার দোয়া ও আমল সমুহ। গণমানুষের আস্থা ও ভালোবাসায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি নিকলীতে পিএফজি ও ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় আলোচিত ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর বরখাস্ত আদেশ উচ্চ আদালত থেকে প্রত্যাহার। টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে ২৮০০ পরিবারের পাশে, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু নিকলীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলা: প্রধান আসামি সাকিব গ্রেপ্তার কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়।

সালাম মাহমুদ টিভি উপস্থাপনায় ” প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি অ্যাওয়ার্ড” এ ভূষিত।

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

মাওলানা মোঃ আবদুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।

সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর জন্মদিনের আলোচনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে টিভি উপস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “প্রধান বিচারপতি মাহবুব মোর্শেদ স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় বিশিষ্ট টিভি উপস্থাপক সালাম মাহমুদকে। সম্প্রতি ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ,সভাপতি লায়ন এইচ এম ইব্রাহীম ভূইয়া ও প্রধান আলোচক বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী সালাম মাহমুদ এর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।বিশিষ্ট সাংবাদিক ও টিভি উপস্থাপক সালাম মাহমুদ বর্তমানে চ্যানেল আই এর ” আমার বাংলাদেশ ” টকশো উপস্থাপনা করে ব্যপক জনপ্রিয়তা লাভ করেছেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ টেলিভিশন এর ” ডিজিটাল অর্থনীতি ” জয়যাত্রা টেলিভিশন এর” পত্রিকা বিশ্লেষণ ” দৈনিক আমার বার্তা মাল্টিমিডিয়া, দৈনিক গণকণ্ঠ মাল্টিমিডিয়া ও দৈনিক কালের সমাজ মাল্টিমিডিয়া এবং বাংলা টিভি ৭১ এ অসংখ্য টকশো উপস্থাপনা করেছেন।টিভি উপস্থাপনায় তিনি বাংলাদেশে অনেক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন পাশাপাশি ভারত, নেপাল, মালদ্বীপ এ আন্তর্জাতিক সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।তিনি বর্তমানে দৈনিক কালের সমাজ পত্রিকায় প্রধান সম্পাদক,বাংলাটিভি৭১ এর চেয়ারম্যান এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর নির্বাচিত সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর বর্তমান কমিটির মহাসচিব এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব এর কেন্দ্রীয় সভাপতি হিসেবে সালাম মাহমুদ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park