1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালাম মাহমুদ টিভি উপস্থাপনায় ” প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি অ্যাওয়ার্ড” এ ভূষিত। বেনাপোলে মুরগির ভ্যান থেকে বিদেশি ম্যাগজিন ও গুলি উদ্ধার, আটক যুবক বরগুনার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসক সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ- চীফ হুইপ নুরুল ইসলাম মণি’র। হেদায়েত অমূল্য সম্পদ হেদায়েত প্রাপ্ত হওয়া, হেদায়েত নামক অমূল্য সম্পদ ধরে রাখা ও রক্ষা করা এবং আল্লাহর খাস গোলাম হওয়ার দোয়া ও আমল সমুহ। গণমানুষের আস্থা ও ভালোবাসায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি নিকলীতে পিএফজি ও ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় আলোচিত ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর বরখাস্ত আদেশ উচ্চ আদালত থেকে প্রত্যাহার। টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে ২৮০০ পরিবারের পাশে, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু নিকলীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলা: প্রধান আসামি সাকিব গ্রেপ্তার কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়।

বেনাপোলে মুরগির ভ্যান থেকে বিদেশি ম্যাগজিন ও গুলি উদ্ধার, আটক যুবক

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

বেনাপোল থেকে এনামুল হকঃ

বেনাপোলে মুরগিবাহী ভ্যান থেকে একটি বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিয়ারাজ গাইন (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল রাতে বেনাপোলের তনিমা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মিয়ারাজ গাইন সাতক্ষীরার কালীগঞ্জ থেকে মুরগিবাহী ভ্যান নিয়ে যশোরে আসেন। মুরগি সরবরাহ শেষে খালি ভ্যান নিয়ে বেনাপোলে ফেরেন তিনি। পরে মেশিন নেওয়ার জন্য ভ্যান নিয়ে যাওয়ার পথে তনিমা ফিলিং স্টেশনের সামনে পুলিশের টহল দলের নজরে পড়েন। এ সময় ভ্যানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) সুজন ও এসআই মাহবুবুর রহমান। তাঁরা ঘটনাস্থল থেকে মিয়ারাজকে আটক করেন।

আটক মিয়ারাজ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শংকরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সিরাজুল গাইন এবং মায়ের নাম জাহানারা খাতুন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা ম্যাগজিন ও গুলির উৎস এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park