1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি। মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার কবিরহাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় নদীতে মাছ ধরার কাঁঠা দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০; রাজশাহী মেডিকেলে রেফার্ড ১ বরগুনার পাথরঘাটায় তাসলিমা মেমোরিয়াল একাডেমিতে ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব-এর শুভ উদ্বোধন। সাভারে মেডিকেল অফিসার ও ছাত্র হত্যা মামলার আসামীকে চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আধা ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল স্বাভাবিক নিকলীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সাতক্ষীরা ইসলামি হাসপাতালে নবজা-তকের মৃ-ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ। স্থানীয় জনগণের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম মোড় থেকে বড়গ্রাম-গড়াকান্দরগামী পাকা সড়কে বড়গ্রাম শাহুপাড়া স্মৃতি সংঘ ক্লাবের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে মাদক বিক্রির খবর পেয়ে পোরশা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। রাত ১১টা ১০ মিনিটের দিকে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হলে পরিহিত লুঙ্গির কোচর থেকে ১০০ মিলিগ্রাম ওজনের ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৬০০ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইউসুফ আলী (৩৮), মো. ইমরান নাজিম (২৩) ও মো. ফারুক হোসেন (২৬)।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে পুলিশ। মাদক নির্মূলে পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা অব্যাহত থাকলে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park