1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সাভার উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ তমিজ উদ্দিন পোরশায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা ! নিহত ২ এ বছর আনন্দ উৎসব বেশি-পূজা মন্ডপ পরিদর্শনকালে এম এ সালাম বরগুনার বেতাগীতে মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, তিন বছরে উন্নয়নের সব কাজ সম্পন্নের লক্ষ্য: চীফ হুইপ নুরুল ইসলাম মণি। ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বাটিয়াইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নূর উল্যাহ সাহাব উদ্দিনের দীর্ঘ রাজনৈতিক পথচলা পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই অভিযুক্ত গ্রেপ্তার নিকলীতে ধর্মীয় সহাবস্থান নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপনির্বাচন- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সাভার উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ তমিজ উদ্দিন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সাভার উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাভার উপজেলা পরিষদ থেকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন । দুর্গা পূজা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বক্তব্যে মোঃ তমিজ উদ্দিন বলেন ” দুর্গা পূজা আমাদের দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব । এ উৎসব সনাতন ধর্মাবলম্বী সহ আমাদের সকলের মাঝে এক আনন্দের বার্তা নিয়ে আসে । এই উৎসবের আনন্দ সকল ধর্মের মানুষের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করে ” । এসময় তিনি আরও বলেন ” ধর্ম ভিন্ন হলেও উৎসব এবং আনন্দের রং কিন্তু একই । একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ে তুলতে হলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে । ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সমান ভালোবাসা ও সহমর্মিতার মধ্য দিয়ে গড়ে তুলতে হবে সুন্দর একটি সমাজ । আমারা সবাই সহযোগিতা করলে সনাতন ধর্মাবলম্বী ভাই – বোনেরা তাদের পূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে । আমরা সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করার চেষ্টা করবো “।
পূজা পালনের দিনগুলোতে সাভার উপজেলার প্রতিটি পূজা মন্ডপে যেন কেন ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে এ বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান মোঃ তমিজ উদ্দিন । আগামী সাভার উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আবারও জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ তমিজ উদ্দিন । এজন্য তিনি সব সময় মানুষের কাছে যাচ্ছেন এবং ছোট – বড় সকলের দোয়া নিচ্ছেন । সবাইকে তিনি আবারও দুর্গা পূজার শুভেচ্ছা ও ভালোবাসা জানান ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park