1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সাভার উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ তমিজ উদ্দিন পোরশায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা ! নিহত ২ এ বছর আনন্দ উৎসব বেশি-পূজা মন্ডপ পরিদর্শনকালে এম এ সালাম বরগুনার বেতাগীতে মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, তিন বছরে উন্নয়নের সব কাজ সম্পন্নের লক্ষ্য: চীফ হুইপ নুরুল ইসলাম মণি। ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বাটিয়াইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নূর উল্যাহ সাহাব উদ্দিনের দীর্ঘ রাজনৈতিক পথচলা পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই অভিযুক্ত গ্রেপ্তার নিকলীতে ধর্মীয় সহাবস্থান নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপনির্বাচন- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

এ বছর আনন্দ উৎসব বেশি-পূজা মন্ডপ পরিদর্শনকালে এম এ সালাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

মোঃ মজনু শেখ
বাগেরহাট সদর প্রতিনিধিঃ

বিগত বছরের তুলনায় এবছর হিন্দুদের মাঝে আনন্দ উৎসবের আমেজ অনেক গুন বেশি। বর্তমান সরকার বিগত সরকারের তুলনায় বরাদ্দও বেশি রেখেছেন। শতভাগ নিরাপত্তার মাঝে হিন্দু সম্প্রদায় ও সকল গোত্রের মানুষ দুর্গোৎসব পালন করছে। রবিবার ১৮ অক্টোবর রাতে নেতাকর্মী সাথে নিয়ে বাগেরহাট ও খানপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয় এম এ সালাম চুলকাটি বনিকপাড়া সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, বাগেরহাট সদরে ১১৩ টি ও জেলায় ৬৩৯ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপন হচ্ছে এই অঞ্চলে হিন্দু মুসলিম মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। এখনো পর্যন্ত কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। ধর্ম যার যার উৎসব সবার সবার, “সবার আগে বাংলাদেশ” সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, খানপুর ইউনিযনে ১০ পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায় পূজা উদযাপন করছেন। বিগত সংসদ নির্বাচনে হিন্দুরা শতভাগ ভোট দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা রেখেছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও তারেক রহমানের প্রতি শতভাগ আস্থা ও বিশ্বাস রেখে সবাই মিলে বিএনপি’র প্রার্থীকে সমর্থন করবে, হিন্দু সম্প্রদায়ের কাছে এমনই প্রত্যাশা কামনা করেন। এসময় চুলকাটি বনিকপাড়া মন্দিরে পূজা উদযাপন উপলক্ষে কমিটির হাতে এম এ সালাম দলীয় অনুদান তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট জেলা পূজা উৎসব উদযাপন কমিটির সভাপতি শমসের আলী মোহন, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি খান লিয়াকত আলী, খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খান হাফিজুর রহমান, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান গোলজার আলী, সিনিঃ সহসভাপতি আব্দুর কুদ্দুস শেখ, চুলকাটি বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসরাম মুক্ত, পূজা মন্ডপ কমিটির সভাপতি দিপাংকর সাধু, সাধারণ সম্পাদক কমারেশ সাধু প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন খানপুর ও রাখালগাছি ইউনিয়নের অঙ্গসংগঠনের এবং পূজা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park