1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সাভার উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ তমিজ উদ্দিন পোরশায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা ! নিহত ২ এ বছর আনন্দ উৎসব বেশি-পূজা মন্ডপ পরিদর্শনকালে এম এ সালাম বরগুনার বেতাগীতে মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, তিন বছরে উন্নয়নের সব কাজ সম্পন্নের লক্ষ্য: চীফ হুইপ নুরুল ইসলাম মণি। ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বাটিয়াইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নূর উল্যাহ সাহাব উদ্দিনের দীর্ঘ রাজনৈতিক পথচলা পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই অভিযুক্ত গ্রেপ্তার নিকলীতে ধর্মীয় সহাবস্থান নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপনির্বাচন- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বরগুনার বেতাগীতে মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, তিন বছরে উন্নয়নের সব কাজ সম্পন্নের লক্ষ্য: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।

বেতাগীতে মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, তিন বছরে উন্নয়নের সব কাজ সম্পন্নের লক্ষ্য: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

বেতাগী, ১৯ অক্টোবর ২০২৬: মাদক, জুয়া, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি। একই সঙ্গে আগামী তিন বছরের মধ্যে বেতাগীর গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ সম্পন্ন করার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।

বেতাগী উপজেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে চীফ হুইপ জানান, বেতাগীতে বিভিন্ন উন্নয়নকাজের জন্য ৯১ কোটি টাকার কাজ এসেছে। পাশাপাশি বামনা ও বেতাগী এলাকায় নদীভাঙন রোধে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ৯০টি সেতুর প্রকল্প এসেছে এবং বিভিন্ন সড়কের কাজ শুরু হয়েছে। স্কুল, মসজিদ ও মাদ্রাসার সংস্কারকাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মাদক, জুয়া, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ সমাজ গড়তে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

দুস্থদের আর্থিক সহায়তা প্রদানের কথা উল্লেখ করে তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়ন ও অসহায়দের পাশে দাঁড়ানোও সমান গুরুত্বপূর্ণ।

বেতাগীকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park