1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বাটিয়াইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নূর উল্যাহ সাহাব উদ্দিনের দীর্ঘ রাজনৈতিক পথচলা পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই অভিযুক্ত গ্রেপ্তার নিকলীতে ধর্মীয় সহাবস্থান নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপনির্বাচন- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দানবীর এম এ মজিদ ছিলেন একাধারে শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব। যুগযুগ ধরে স্মরণীয় থাকবে মানুষের মনি কোঠায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও পিকআপের হেলপার নিহত নিকলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড চীফ হুইপ নুরুল ইসলাম মণি’র সাথে বরগুনা জেলা ওলামা দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুস্ঠিত। সালাম মাহমুদ টিভি উপস্থাপনায় ” প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি অ্যাওয়ার্ড” এ ভূষিত।

নিকলীতে ধর্মীয় সহাবস্থান নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

সংবাদদাতা: মোঃ নুরুল ইসলাম, নিকলী–কিশোরগঞ্জ

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে ধর্মীয় সহাবস্থান নিশ্চিতকরণ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় নিকলী নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহসভাপতি ও পিএফজির পিস অ্যাম্বাসেডর সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এএইচএম আছাদ।
সভায় বক্তব্য দেন নিকলী গোরাচাঁদ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন (বিল্লাল), নিকলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব হারুন অল কায়ুম, পিএফজির ফিল্ড কো-অর্ডিনেটর মো. আক্তারুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু তাহের, প্রভাষক জামরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান (স্বাধীন), নিকলী সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নাসমিন আক্তার, নারী নেত্রী সাইলা আক্তার, পুকুরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা সাহাবউদ্দিন, সাইকুন ইসলাম, নীল রতন সাহা ও প্রদীপ সাহা প্রমুখ।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য টপি আক্তারসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার নিশ্চিত করতে হবে। ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ এবং প্রশাসনকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
তাঁরা আরও বলেন, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যার প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম ধর্মীয় সহাবস্থান, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park