1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বাটিয়াইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নূর উল্যাহ সাহাব উদ্দিনের দীর্ঘ রাজনৈতিক পথচলা পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই অভিযুক্ত গ্রেপ্তার নিকলীতে ধর্মীয় সহাবস্থান নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপনির্বাচন- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দানবীর এম এ মজিদ ছিলেন একাধারে শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব। যুগযুগ ধরে স্মরণীয় থাকবে মানুষের মনি কোঠায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও পিকআপের হেলপার নিহত নিকলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড চীফ হুইপ নুরুল ইসলাম মণি’র সাথে বরগুনা জেলা ওলামা দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুস্ঠিত। সালাম মাহমুদ টিভি উপস্থাপনায় ” প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি অ্যাওয়ার্ড” এ ভূষিত।

নিকলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম, নিকলী–কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের নিকলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক বিক্রেতা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে নিকলী থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংপুর ইউনিয়নের ইসলামপুর ও নিকলী সদর ইউনিয়নের কূর্শা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহম্মেদের দিকনির্দেশনায় ও নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) কৌশিক, আরিফুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্য।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাজিতপুর উপজেলার পাটুলী গ্রামের রেজু মিয়ার ছেলে মো. সজিব (২৫), রিপন মিয়ার ছেলে বাদশা (২৫), নিকলীর কূর্শা গ্রামের জয়নাল মিয়ার ছেলে সুমিত মিয়া (২১), ইসলামপুর গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে মো. সৈয়দ আলী (৩৬) এবং একই গ্রামের চাঁন মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৪৩)। তাঁদের মধ্যে দ্বীন ইসলাম মাদকসংক্রান্ত একটি মামলার আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তার পাঁচজনকে প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহম্মেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমি নিজে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেছি। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে আদালত প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।”
তিনি আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park