চট্টগ্রাম স্টাফ রিপোর্টার
মোঃ জিহান
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান । এ নিয়ে ২০২৩ সালে ৫ বারের মতো জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হন তিনি।
মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর ) বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে আয়োজিত মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা মিটিংয়ে তাঁর হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ বিপিএম ।
জানা যায়, সাতকানিয়া – লোহাগাড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় এবং মাদক নির্মূল ও উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করে আদালতে সৌপর্দ করে দক্ষতার সাথে কাজ করায় তাকে এ পুরস্কার দেয়া হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। সাতকানিয়া ও লোহাগাড়া থানার আইনশৃঙ্খলাসহ জনগণের সার্বিক সেবা প্রদানে নিজেকে নিয়োজি করতে চাই ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান