
আবূ যর আল গিফারী (রা) থেকে বর্ণিত তিনি বলেছেন-নবী (সা) বর্ণনা করেন যে, মহান আল্লাহ বলেনঃ
*হে আমার বান্দাগণ!আমি যাকে হেদায়াত দিয়েছি সে ছাড়া তোমরা সকলে পথভ্রষ্ট। সুতরাং আমার কাছে হেদায়াত চাও আমি তোমাদেরকে হেদায়াত দান করব।*-(সহিহ মুসলিম)
দুয়াঃ ১ *হেদায়াতের পর অন্তরের বক্রতা হতে মুক্তি চাওয়া*
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
*হে আমাদের রব, আপনি হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন।নিশ্চয়ই আপনিই (সবকিছু) দানকারী।
দুয়াঃ ২
اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك"
অর্থ
"হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর সুদৃঢ় করে দাও।"* -(তিরমিযি ২১৪০)
দুয়াঃ ৩
"اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك" ((رواه مسلم))
*অর্থ : হে আল্লাহ! (আপনি) হৃদয়সমূহের পরিবর্তনকারী! আমাদের হৃদয়গুলোকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন।* -সহিহ মুসলিম
দুয়া: ৪
"اللهم إني أسألك الهدى، والتقى، والعفاف، والغنى"
((رواه مسلم))
*অর্থ: হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, সুস্থতা ও সম্পদ প্রার্থনা করছি।* (আমিন)
শয়তানের কুমন্ত্রণা, ধোঁকা ও ফাঁদ থেকে আল্লাহর কাছে সুরক্ষার জন্য কোরআন ও হাদিসে বেশ কিছু কার্যকরী দোয়া ও আমল রয়েছে:
পবিত্র কোরআনের
رَّبِّ اَعُوۡذُ بِكَ مِنۡ هَمَزٰتِ الشَّيٰطِيۡنِۙ وَاَعُوۡذُ بِكَ رَبِّ اَنۡ يَّحۡضُرُوۡنِ
• অর্থ: "হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানাহ চাই। আর হে আমার রব, আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানাহ চাই।
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
• অর্থ: "আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই।
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ؛ مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ
• অর্থ: "আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের প্ররোচনা, অহংকার ও ফুৎকার থেকে আশ্রয় চাই।
সুরক্ষার অন্যান্য গুরুত্বপূর্ণ আমল:
• আয়াতুল কুরসি: প্রতিদিন সকালে, সন্ধ্যায় এবং ঘুমানোর আগে পড়লে শয়তান থেকে সুরক্ষা পাওয়া যায়।
• সুরা ফালাক ও সুরা নাস: সকাল-সন্ধ্যায় ৩ বার করে পড়ে শরীরের ফুঁ দেওয়া শয়তানের কুমন্ত্রণা ও জাদু থেকে রক্ষা করে।
• বেশি বেশি আল্লাহর জিকির বা স্মরণ শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরক্ষা।
৫) ভুয়া খবর বা মিথ্যা তথ্য প্রচার করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি একটি বড় সামাজিক অপরাধ। কোনো তথ্য যাচাই না করে সমাজে ছড়িয়ে দেওয়াকে ইসলামে মুনাফেকি ও মিথ্যার শামিল বলা হয়েছে।
ভুয়া খবরের সামাজিক মহামারি এবং এর গুনাহ থেকে বাঁচতে পবিত্র কুরআন ও হাদিসে সুস্পষ্ট কিছু দিকনির্দেশনা ও দোয়া রয়েছে।
اللَّهُمَّ أَرِنَا الْحَقَّ حَقًّا وَارْزُقْنَا اتِّبَاعَهُ، وَأَرِنَا الْبَاطِلَ بَاطِلًا وَارْزُقْنَا اجْتِنَابَهُ
অর্থ-হে আল্লাহ! আমাদের সামনে সত্যকে সত্য হিসেবে প্রকাশ করুন এবং তা অনুসরণের তৌফিক দিন। এবং মিথ্যা বা ভুয়া বিষয়কে মিথ্যা হিসেবে চেনার তৌফিক দিন এবং তা থেকে দূরে থাকার ভাগ্য দান করুন।" (তাফসিরে ইবনে কাসির)
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা কোনো খবর শুনেই তা বিশ্বাস করতে বা ছড়াতে স্পষ্ট নিষেধ করেছেন এবং তা যাচাই করার নির্দেশ দিয়েছেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ
অর্থ: "হে মুমিনগণ! যদি কোনো পাপাচারী (বা বিশ্বস্ত নয় এমন কেউ) তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই করো। যাতে অজ্ঞাতবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি না করে বসো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে হয়।" (সূরা আল-হুজুরাত, আয়াত: ৬)
যাচাই ছাড়া ভুয়া খবর শেয়ার করার ব্যাপারে হাদিসের কঠিন হুঁশিয়ারি
আবূ হুরায়রাহ্ রা. থেকে বর্ণিত
كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ
কোন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে তা-ই বলে বেড়ায়।
সহীহ মুসলিম, হাদীস ৫
কোনো খবর দেখেই তা শেয়ার করার আগে রাসুলুল্লাহ (সা.)-এর এই বাণীটি মনে রাখা উচিত:
গুজবের প্রতিবাদ করা: আপনার সামনে কোনো ভুয়া খবর বা মিথ্যা তথ্য আসলে এবং আপনি যদি সত্যটা নিশ্চিতভাবে জানেন, তবে মার্জিত ভাষায় সেটির প্রতিবাদ করুন এবং সঠিক তথ্যটি তুলে ধরুন অন্যথায় এরিয়ে চলুন।كما تَدِينُ تُدان
পরিশেষে -
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ
অর্থ: হে আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই এবং তোমাকে যে ভালোবাসে তার ভালোবাসা চাই! (তিরমিযী:৩৪৯০)
مَنْ تَوَاضَعَ لِلَّهِ رَفَعَهُ اللَّهُ
"যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাকে মর্যাদায় উন্নীত করেন।"
“এক হাজার কারামাতের চেয়েও ইস্তিকামাত শ্রেষ্ঠ।"
(অর্থাৎ- দ্বীনের ওপর অবিচল থাকা)
হে আল্লাহ, আমাদেরকে তাওফিক দিন!!
মাওলানা শাহ্ মুহাঃ মাসউদুর রহমান
সহ-সভাপতি আইএবি ময়মনসিংহ জেলা দক্ষিণ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান