
বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।
হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারণার মাধ্যমে ও ভুলবশত খোয়া যাওয়া নগদ ৮ লাখ ৬১ হাজার টাকা এবং হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করেছে।
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সাইবার প্রতারণা প্রতিরোধ ও ভুক্তভোগীদের অর্থ ও মালামাল উদ্ধারে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম হবিগঞ্জ জেলার বিভিন্ন থানার ভুক্তভোগীদের দায়ের করা সাধারণ ডায়েরি পর্যালোচনা করে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণাপূর্বক এবং ভুলবশত খোয়া যাওয়া সর্বমোট ৮ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করে। একইসঙ্গে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ উদ্ধারকৃত ৮ লাখ ৬১ হাজার টাকা এবং ৩১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
পুলিশের এই উদ্যোগে ভুক্তভোগীরা তাদের হারিয়ে যাওয়া অর্থ ও মোবাইল ফোন ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। জেলা পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ প্রতিরোধ, প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধার এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সাইবার ক্রাইম মনিটরিং সেলের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান