
বেনাপোল থেকে এনামুলহকঃস্থলবন্দর বেনাপোল চেকপোষ্টে ভারতগামী পাসপোর্ট যাত্রীরা বন্দর দিয়ে নির্বিঘ্নে শারীবদ্ধ ভাবে ভারত - বাংলাদেশে যাতায়াত করছে।
বন্দরে দায়িত্বে নিয়োজিত এপি বি এন ইন্সপেক্টর বাদল হালদার ও বন্দর ইন্সপেক্টর নাহীদ এর তত্বাবধানে স্বচ্ছ পরিবেশে ভারতগামী যাত্রীরা ভারত বাংলাদেশের মধ্যে চলাচল করছে। তাদের তত্বাবধানে আর্মড পুলিশ বন্দর নিরাপত্বা কর্মীরা যাত্রীদের যাতায়াতের পরিবেশ দিনরাত দেখভাল করছেন।
প্রতিদিন এ বন্দর দিয়ে ৫/৬ হাজার মত পাসপোর্ট যাত্রী ভারত -বাংলাদেশের মধ্যে যাতায়াত করছে।যাত্রীরা যাতে কোন দালালের খপ্পরে না পড়ে সে দিকে বন্দর কর্তৃপক্ষ ও আর্মড পুলিশ সবসময় পর্যেবক্ষন করে চলেছেন। সে কারনে যাত্রীর সংখ্যা দিন দিন বৃদ্বি পাচ্ছে। ফলে সরকারী রাজস্ব আয় উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে প্রতিদিন হিসাব অনুযায়ী ৫ থেকে ৬ লক্ষ টাকা রাজস্ব আদায় হযে থাকে।
পূর্বে যেভাবে এখানে দালালদের আনাগোনা ছিলো সে সব দালাল ও বহিরাগতদের কঠোর হস্তে দমন করার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন বন্দর কর্তৃপক্ষ ও চৌকস আর্মডস পুলিশ।
ভোর ৫ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত এ সব কর্মকর্তা কর্মচারীরা বন্দর এলাকায় দেখভাল করেছেন।।
মোঃএনামুলহক,বেনাপোল প্রতিনিধি
মোবাঃ০১৭১১৩৯৭৪৫৮
তাং২৬।০৬।২৪
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান