ডেস্ক রিপোর্টঃ-
কর্মবিরতির পর সেনাবাহিনীর সহযোগিতায় স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে খাগড়াছড়ির দীঘিনালা থানা পুলিশ। দেশের চলমান পরিস্থিতি কাটিয়ে উঠতে সেনাবাহিনী পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। রবিবার বিকালে দীঘিনালা থানায় সেনাবাহিনীর উপস্থিতিতে স্থায়ী জনসাধারণের উদ্দেশ্যে স্বাভাবিক কার্যক্রম শুরু করার ঘোষণা দেন দীঘিনালা থানার ওসি মহোদয় মোঃ নুরুল হক। তখন দীঘিনালা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম সহ স্থায়ী জনগণ ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ওসি বলেন দীর্ঘ কর্ম বিরতির পর বাংলাদেশ সেনাবাহিনী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় দীঘিনালা থানার স্বাভাবিক কার্যক্রম শুরু করা হয়েছে। এরপর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং এখন থেকে থানায় সেবা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান