
বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।
সিলেট বিভাগের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে পদায়িত হয়েছেন জাহাঙ্গীর হোসেন। তিনি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান।
জাহাঙ্গীর হোসেনের সিলেট বিভাগের ডিআইজি হিসেবে পদায়নের খবরে তাঁর নিজ এলাকা কেন্দুয়ার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর দক্ষতা, সততা ও অভিজ্ঞতার মাধ্যমে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
নতুন দায়িত্বে জাহাঙ্গীর হোসেন নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।
এদিকে, সিলেট বিভাগের নবাগত ডিআইজি জাহাঙ্গীর হোসেনকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও নতুন দায়িত্বে সার্বিক সফলতা কামনা করা হয়েছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও জনবান্ধব হবে এবং তাঁর কর্মদক্ষতার মাধ্যমে তিনি দেশের জন্য আরও গৌরব বয়ে আনবেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান