সাভার থানা যুবলীগের সভাপতি হিসেবে আলোচনার শীর্ষে নজরুলক ইসলাম খান
আকতার হোসেন, স্টাফ রিপোর্টার
সাভার উপজেলা শাখার যুবলীগের সাবেক ১ নং যুগ্ম আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম খানকে সাভার থানা যুবলীগের সভাপতি হিসেবে দেখতে চায় নেতাকর্মীরা। মোহাম্মদ নজরুল ইসলাম খান স্কুল জীবন থেকে স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি বঙ্গবন্ধুর হাতে গড়া যুবদের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ যুবলীগকে আরও একধাপ এগিয়ে নিতে যুবলীগ কর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন ভালো ভালো কার্যক্রম করে যাচ্ছেন।যুবলীগ নেতা মোহাম্মদ নজরুল ইসলাম খান একজন দক্ষ,মেধাবী ও পরিশ্রমী যুবলীগ নেতা হিসেবে এরই মধ্যে সকললের দৃষ্টি আকর্ষণ করেছেন । যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে নিজ উদ্যোগে উপজেলা জুড়ে প্রতিনিয়ত বৃক্ষরোপন, অসহায় দুস্থ ও গরীবদের মাঝে কম্বল বিতরণ, শীতবস্ত্র বিতরণ, মেধাবী অসহায় গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও নিজে দায়িত্ব নিয়ে লেখাপড়ার খরচ বহনসহ মাদক বিরোধী বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
সাভার উপজেলা যুবলীগের সাবেক ১ নং যুগ্ম আহবায়ক বহুদিন ধরে যুবলীগের নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে। সুদিন ও দুর্দিনে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে একজন পরীক্ষিত সৈনিক নজরুল ইসলাম খান।এ বিষয়ে মোঃ নজরুল ইসলাম খান বলেন, 'রাজনীতিকে তিনি কোন ভাগে বিভক্ত দেখতে চান না, সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই। রাজনীতিতে ভালো কাজের মাধ্যমে একজন বড় মাপের নেতা হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই, সাভার থানার প্রতিটি ঘরে ঘরে উন্নয়নের আলো পৌঁছে দিতে চাই। পাশাপাশি রাজনৈতিক চর্চার মাধ্যমে সাভার থানা যুবলীগকে একটি মডেল যুবলীগ হিসেবে গড়ে তুলতে চাই।
এছাড়াও যুবলীগের নেতিবাচক ভূমিকা ও যুবলীগকে খেটে খাওয়া মানুষের বিপদের বন্ধু হিসেবেও পরিচয় করিয়ে দিতে চাই সর্বত্র। যাতে প্রতিটি মা বাবা তার ঘরের ছেলে মেয়েকে লেখা পড়ার পাশাপাশি যুবলীগ করতে উৎসাহ দেন'।
একজন ত্যাগী নেতার প্রয়োজনবোধ করছেন নেতাকর্মীসহ তরুণ সমাজ ও সাধারণ মানুষ। ইতোমধ্যে সাভার থানার সর্বস্তরে বেশ সাড়াও ফেলেছেন তিনি । মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন 'কাজ করব জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং তাঁর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে অংশ নিতে চাই'। এজন্য সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন চাই।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান