আশুলিয়া প্রতিনিধি মো:বাবুল হোসেন
ঢাকার সাভারে বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টেলিভিশন ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সাংবাদিকের ওপর হামলা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ। এর আগে, সোমবার রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন, নোয়াখালীর বেগমগঞ্জের খালিশপুর এলাকার মনির হোসেন ও লক্ষ্মীপুর জেলার চন্দনগঞ্জ থানার মো. বাবুল। তারা দুজনই সাভারের ব্যাংক কলোনি এলাকায় বসবাস করেন। মূলত এ দুজন ঘটনার দিন সাংবাদিকের ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন বলে জানা গেছে।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৬ মে কাতলাপুরের বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড কারখানা দখলের খবর পেয়ে ঘটনাস্থলে যান আকাশ। সেখানে কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের বের করে দিয়ে দখলের পর সিসি ক্যামেরা ভাঙচুর করে দখলকারী। এ সময় সিসি ক্যামেরা ভাঙচুরের ভিডিওধারণ করায় দখলকারীরা সাংবাদিক আকাশ মাহমুদের ওপর অতর্কিত হামলা করে মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে অন্যান্য সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে এনাম মেডিকেল ও তার পর রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করেন। হামলায় সাংবাদিক আকাশের চোখের কর্নিয়ায় মারাত্মক জখম হয়।
এসআই সুদীপ কুমার গোপ বলেন, ‘হামলার ঘটনায় মামলা করা হলে গতকাল রাতে দুজনকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ড চেয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান